বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে আয়োজিত “প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব-বেইজড ওয়ার্কশপ ফোকাসড অন এন্টারপ্রেনার/জব ক্রিয়েশন ইন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৫-১২ ফেব্রুয়ারি ২০২৪ বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব মো. কামরুজ্জামান ভূইয়া, পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু এবং প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষকদ্বয় মো. ইউনুজ খান ও কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ।
৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।