• samity@bcs.org.bd
  • |
  • +880 9639 33 44 55
  • Date: 4th April - 12th April 2026
  • |
  • Time: 4:19 PM
  • |
  • Venue: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)
সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে আয়োজিত “হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং টু জেনারেট স্কিল-বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি” শীর্ষক ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৪ এপ্রিল (শনিবার) সকালে বিসিএস ইনোভেশন সেন্টারে শুরু হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু এবং প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষকদ্বয় মো. ইউনুজ খান ও কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ।
৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

Share On: