• samity@bcs.org.bd
  • |
  • +880 9639 33 44 55

বিসিএস কুমিল্লা শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে এবং বিসিএস কুমিল্লা শাখার সহযোগিতায় কুমিল্লার কান্দিরপাড় বধূয়া কমিউনিটি সেন্টারের (তৃতীয় তলায়) বধূয়া ব্যাংকুয়েট হলে (১৬ জুন) বিকালে চার দিনব্যাপী হাতে-কলমে কর্মমুখী ‘প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক জনাব মো. ফয়সাল খান, বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব জনাব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব জনাব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ জনাব আবুল হাসান, পরিচালক জনাব মো. নজরুল ইসলাম হাজারী, জনাব মো. ইকবাল হোসাইন, বিসিএস ব্রাঞ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মুজাহিদ আল বেরুনী সুজন, বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব আবু তুহিন চৌধুরী, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক জনাব মনিরুল হক বাবু, বিসিএস কুমিল্লা শাখার চেয়ারম্যান জনাব মো. ফরিদ উল্লাহ, ভাইস চেয়ারম্যান জনাব অজয় কৃষ্ণ সাহা, সেক্রেটারি জনাব এম এ বাতেন, জয়েন্ট সেক্রেটারি জনাব সোহাগ, ট্রেজারার জনাব মো. মোশরফ হোসাইন (রুবেল), সদস্য জনাব ফারুক আহমেদ ও জনাব আব্দুল্লাহ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক জনাব আমিনুল ইসলাম ভুঁইয়া ও জনাব মো. রিফাত হাসান, বিসিএস প্রোগ্রাম অফিসার জনাব রাম চন্দ্র সৌরভ। 

 

৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন তরিকুল ইসলাম রিয়াদ, দ্বিতীয় হয়েছেন মো. জাহাঙ্গীর হোসাইন এবং তৃতীয় হয়েছেন নিতাই চন্দ্র দাশ। সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এই কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক প্রিন্টার সার্ভিসিং, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং জটিল হার্ডওয়্যার সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

Share On: